সংক্ষেপ

মতবিনিময়

টাঙ্গাইলের সখীপুরে গতকাল রোববার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মৎস্য কার্যালয়ে আয়োজিত এ সভায় ‘মাছে ফরমালিন রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা’ শীর্ষক আলোচনা হয়। এতে সখীপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমানুল্লাহ খান, সাংবাদিক ইকবাল গফুরসহ এনামুল হক, নুরুল হুদা প্রমুখ অংশ নেন।