সংক্ষেপ

মতবিনিময়

রংপুরে গতকাল বুধবার নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আহ্বানে বেলা ১১টায় পুলিশ সুপারের সভাকক্ষে ওই সভা হয়। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমাদের পরিচয় মানুষ। মানুষকে সেবা প্রদান করতে হবে।’ তিনি জঙ্গিবাদ দমন ও মাদক ব্যবসা বন্ধে জোর দেওয়ার কথা উল্লেখ করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে সাংবাদিকেরা জেলা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।