মতলবে খাদ্যে বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১১ নির্মাণশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটায় উপজেলার সুজাতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া শ্রমিকেরা হলেন রংপুর জেলা সদরের মো. টিপু (২৬), জহিরুল ইসলাম (৪৭), ফিরোজ মিয়া (১৮) ও আল-আমিন (৩৮); মৌলভীবাজার জেলা সদরের নুরুল ইসলাম (২৩) ও মো. নাজমুল (২২); নেত্রকোনা জেলা সদরের ছোটন মিয়া (১৮) ও আলমগীর মিয়া (১৮) এবং ময়মনসিংহ জেলা সদরের রাসেদুল ইসলাম (১৮), মো. হায়দার (৩৫) ও আবু সুফিয়ান (১৮)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুজাতপুর বাজার এলাকায় সালামত মিজির নির্মাণাধীন একটি ভবনে নির্মাণশ্রমিকের কাজ করছেন অসুস্থ হওয়া এসব শ্রমিক।