ফরিদপুরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ছিল মধুখালী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচনে দলের এক প্রার্থী রাখার বিষয়ে দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা চলছিল।