মধুপুরে জোড়া খুনের ঘটনায় আটক ৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত সোমবার দিবাগত রাতে পাঁচজনকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের মো. সিরাজুল ইসলাম, মিনহাজ উদ্দিন ও জুয়েল রানা এবং ভবানীরটিকি গ্রামের হাসমত আলী ও হারুন অর রশীদ। মধুুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, পূর্বশত্রুতার জের ধরে সোমবার বিকেলে আবদুর রহিম ও তাঁর সহযোগীদের হামলায় মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল মালেকের ছেলে আবদুর রাজ্জাক ও তাঁর ভাতিজা মো. সাইফুল ইসলাম নিহত হন। আহত হয় আরও নয়জন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।