বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন মনজুরুল আহসান বুলবুল। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবসহ ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মনজুরুল আহসান ১ হাজার ৬৫ ভোট, অশোক চৌধুরী ৯৬২ ভোট এবং আবদুল জলিল ভূঁইয়া ২৮৫ ভোট পেয়েছেন।
ঢাকায় মোট ২ হাজার ৯৮৬ ভোটের মধ্যে ১ হাজার ৭৮২ ভোট পড়ে। এর মধ্যে ১৭৬টি ভোট বাতিল হয়। গত ২৪ জানুয়ারি নির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে পদটি শূন্য হয়।