ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রয়াত সদস্য মনোয়ার আহমেদ স্মরণে এক লাখ টাকার ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে কোষাধ্যক্ষ মীজানুর রহমান সাংবাদিক সমিতির সভাপতি শাহজাহান শুভ ও সাধারণ সম্পাদক রিয়াদুল করিমের কাছ থেকে এক লাখ টাকার চেক গ্রহণ করেন।তহবিলের লভ্যাংশ থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে প্রকাশিত সেরা প্রতিবেদনের জন্য একজন রিপোর্টারকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি।