মন্ত্রিপরিষদ বিভাগে আরেক সচিব

মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের নতুন আরেকটি পদ সৃষ্টি করে সেখানে ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।নতুন এ পদটির নাম হবে সচিব (সমন্বয় ও সংস্কার)। নজরুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সঙ্গে কাজ করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগের কাজের পরিধি বেড়ে যাওয়ায় নতুন এ পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া গতকাল আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে।