সংক্ষেপ

মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর থেকে গতকাল সকালে শরীফুল ইসলাম (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুর উপজেলার এনামুল হকের ছেলে। তাঁর বাবা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী। তাঁরা স্বরূপনগরের সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টারে থাকতেন। সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে স্বরূপনগরের একটি বাড়ির সামনে থেকে শরীফুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।