পঞ্চগড় সদরের মীরগড় এলাকায় করতোয়া নদী থেকে এক অজ্ঞাতনামা কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে করতোয়া নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় সদর থানা-পুলিশ। পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজন করতোয়া নদীর পানিতে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে পঞ্চগড় থানা-পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।