মহা তাঁবু জলসা

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় বিরল পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ৩৪তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্কাউটসের বিরল উপজেলার সভাপতি ইউএনও আবদুল্লাহ আল খায়রুম, স্কাউটসের জেলা কমিশনার বিরল পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুরের বিভিন্ন স্কুল-কলেজের ৪১ জন স্কাউটস শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।