মহিন উদ্দিন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নম্বর পয়ালগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন মহিন উদ্দিন মজুমদার। তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই নির্বাচন হয়। রিটার্নিং কর্মকর্তা ও বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১১ সালের ৫ জুনের নির্বাচনে পয়ালগাছার চেয়ারম্যান হন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জসিম উদ্দিন (৫৫)। তিনি ২৪ জুন হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। এতে ওই পদ শূন্য হয়।