কক্সবাজারের মহেশখালী উপজেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, মঙ্গলবার রাতে শুকরিয়াপাড়ার একটি বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ওই বাড়ির মাদ্রাসায় পড়া এক ছাত্রীকে (১৪) অপহরণের চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল বিকেলে মহেশখালী থানার ওসি তৌহিদ কবির বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।