মহেশখালীতে দুই ডাকাত আটক

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে ধাওয়া করে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, তারা প্রতিনিয়ত মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে গাড়ি ডাকাতি করে আসছিল।
মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর শুনে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে পুলিশ ডাকাত দলের অন্যতম সদস্য জসিম উদ্দিন ও মোহামঞ্চদ আফলাতুন ওরফে আফন্যাকে আটক করে।