মহেশখালীতে বিয়ে বাড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ১০

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার বিকেলে এক বিয়েবাড়িতে দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় তারা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, বিয়ের সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার উপজেলার উত্তরকুল এলাকার নুর মোস্তফার সঙ্গে পাশের শাপলাপুর ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে রুমা আকতারের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বরপক্ষের লোকজন স্বর্ণ ও বিয়ের সামগ্রী মেয়ের পক্ষের লোকজনকে বুঝিয়ে দেন। পরে বরযাত্রীরা খাওয়ার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ওই বাড়িতে হামলা চালায়। তারা বরপক্ষের ১০ জনকে বেধড়ক মারধর করে।