মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত, আহত ৫

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের গুলিতে ফজল কবির (২৫) নামের একজন লবণচাষি নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের জাফর আলম ও শুকুরিয়াপাড়ার ছালেহ আহমদের মধ্যে লবণমাঠের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বিকেলে হেলাল ও গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফকিরাকাটার পশ্চিমে জাফর আলমের লবণমাঠে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে জাফর আলমের ছোট ভাই লবণচাষি ফজল কবির নিহত হন।