মহেশালীতে অস্ত্র কারিগরসহ গ্রেপ্তার, দুটি সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের মহেশালী উপজেলার বড় মহেশালী ইউনিয়ন থেকে গতকাল সোমবার পুলিশের তালিকাভুক্ত অস্ত্র কারিগর জাফর আলম ও তাঁর সহযোগী একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী উপজেলার পাহাড়ি জঙ্গল থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, জঙ্গলে দীর্ঘদিন ধরে দেশি অস্ত্র তৈরি করে তা বাইরে পাচার করছিলেন জাফর আলম ও তাঁর সহযোগীরা। একরামুলকে ইউনিয়নের মাঝের ডেইল এলাকা থেকে ও জাফরকে ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জাফর ও একরামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ুঁজে পায় পুলিশ। মহেশালী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।