মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রতি এক হাজার ২০০ দরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে পাতিলাপাড়া পল্লী বাংলাদেশ নামের একটি সংগঠন এ মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এতে কোরবানি করা ১৫টি গরুর প্রায় আড়াই হাজার কেজি মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (অব.) মো. হাবিবুল্লাহ, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি হাফিজ উদ্দিন খান মজলিস, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস মাখন প্রমুখ। বিজ্ঞপ্তি।