মাগুরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

মাগুরায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের ট্রিপলতলার মোহাজার মণ্ডলের ছেলে মলিন হোসেন (১৫) ও মাগুরার সীমান্তে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পাইকপাড়ার আবদুল আওয়ালের ছেলে মো. ওবায়দুল্লাহ (৪০)। অন্যজনের (আনুমানিক ২৬) বাড়ি মাগুরার আন্দোলবাড়িয়া গ্রামে। তবে তাঁর নাম জানা যায়নি।