মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মাগুরায় গতকাল শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মাগুরা আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে এবং বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে স্থানীয় আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাংসদ কাজী নাবিল আহমেদ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা সাজ্জাদ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে ঢাকা আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, ঢাকা, বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলসহ ১২টি দল অংশ নেবে বলে আয়োজকেরা জানিয়েছেন।