২০০৫ সালের সরকারি নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ চার দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। সহকারী শিক্ষকসমাজ মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে তিনটা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকেরা অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।