নওগাঁ কমিউনিটি পুলিশিং ফোরাম এবং জেলা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার দিঘলিয়া বিলে বিভিন্ন প্রজাতির প্রায় ৫২ কেজি মাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। আলোচনা সভায় বক্তব্য দেন কফিল উদ্দিন, এ কিউ এম ওয়াহিদুল ইসলাম খান, আবদুল ওয়াহাব, জাকিরুল ইসলাম, শামসুল হক, ইলিয়াস তুহিন রেজা, শাহ জালালি ও গোলাম আজম। নওগাঁ প্রতিনিধি|