মাছ চাষের প্রশিক্ষণ

দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার ধানখেতে মাছ চাষের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ‘রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস’ (আরডিআরএস)-এর উদ্যোগে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে বিনা মূল্যে তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়। কর্মশালা পরিচালনা করেন আরডিআরএস দিনাজপুর শাখার কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন।