চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি গ্রামের জেলেপাড়ায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা তিন জেলের মাছ ধরার জাল পুড়িয়ে দেয়। এতে পাঁচ লক্ষাধিক টাকার জাল পুড়ে গেছে বলে জেলেরা জানিয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার কালীপুর গ্রামে।
মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঘটনার পরই সেখানে পুলিশ পাঠানো হয়।