মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার বেড়ায় গতকাল সোমবার কালভার্ট নির্মাণের সময় মাটি চাপা পড়ে আসাদুল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মানিক (৩৫) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নয়াবাড়ি-কালিকাপুর সংযোগ সড়কের নয়াবাড়ি নামক স্থানে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে কালভার্টটির মাটি খননের সময় মাটিচাপা পড়েন দুই শ্রমিক। এ সময় ঘটনাস্থলেই আসাদুল মারা যান।