সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেওয়ার দাবিতে এবার তৎপর হয়েছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহিলা দলের মহানগর শাখা মানববন্ধন ও সমাবেশ করে। বক্তারা অভিযোগ করেন, সিলেট নগরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই মেয়রকে হত্যা মামলায় জড়ানো হয়েছে।