সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গত আগস্ট মাসে মাদকই বেশি ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের ‘মিডিয়া সেল’ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিলেট শহরতলি ও বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে সাত লাখ ২৭ হাজার ৪০০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মধ্যে হেরোইন, ফেনসিডিলসহ ইয়াবা বড়ি, জোনোসিডিল সিরাপ ও চোলাই মদ রয়েছে। এ ব্যাপারে ৬১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি ৬৫ জন। নিজস্ব প্রতিবেদক, সিলেট