সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মো. ফজলু মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছেন। গত সোমবার রাতে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব-৯ সূত্রে জানা যায়, গত সোমবার রাত পৌনে নয়টায় দক্ষিণ সুরমার ভার্থখলা রেলক্রসিং এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করেন।