‘মাদককে না বলুন, শিক্ষাকে হ্যাঁ বলুন’ স্লোগান সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে শহীদ মিনার চত্বরে মাদকবিরোধী ক্যাম্পেইন হয়েছে। গত রোববার পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।