সংক্ষেপে সারাদেশ

মাদকসহ আটক

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লা থেকে গতকাল সোমবার দুপুরে ৪১ বোতল ফেনসিডিলসহ সুমন আলী শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, সুমন তাঁর মোটরসাইকেলের সিটকভার ও বডিকভারে করে ফেনসিডিলের বোতলগুলো পরিবহন করছিলেন। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।