বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত দুজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের শেরপুর থানাহাজত থেকে বগুড়ার জেলখানায় পাঠানো হয়। ইউএনও এ কে এম সরোয়ার জাহান গত বুধবার এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন, শেরপুর পৌরশহরের জগন্নাথ পাড়া মহল্লার শিবু বসাক (৩৫) ও শেরুয়া বটতলার মজনু মিয়া (৩০)। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ওই দুজনকে বুধবার সন্ধ্যায় মাদক সেবনকালে আটক করা হয়।