মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল সোমবার মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে এক বছর স্বশ্রম কারাদণ্ড দেন। আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর এ কারাদণ্ড দেন।