মিরসরাইয়ে মাদকের পাইকারি বিক্রেতা শিপনসহ দুজনকে আটক করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার জামালপুর থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত অপরজন দুর্গাপুর এলাকার সুমন চৌধুরী। এ সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল বিদেশি মদ ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।