মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার ভোরে ২৮৮ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকার তাহাজ উদ্দিনের ছেলে জৈনুদ্দিন (৩০) ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে মোকাচ্ছেদ আলী ( ২৮)। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উপজেলার বেগমপুর, কোনাবাড়ি, মৌচাকা এলাকাসহ আশপাশের এলাকায় জৈনুদ্দিন ও মোকাচ্ছেদ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক ফাঁড়ি পুলিশ গতকাল শনিবার ভোর ৫ টার দিকে বেগমপুর এলাকায় গ্রেপ্তারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে ২৮৮ পিচ বিয়ার উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।