সংক্ষেপ

মাদ্রাসাছাত্রের সন্ধানে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বায়েজিদ হোসেন (২০) নামের নিখোঁজ এক মাদ্রাসাছাত্রের সন্ধানে গতকাল বৃহস্পতিবার তাঁর বাবা-মা ভূরুঙ্গামারী থানায় যোগাযোগ করেছেন। বায়েজিদ উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মো. নছির উদ্দিনের একমাত্র ছেলে। স্থানীয় ডিপেরহাট দাখিল মাদ্রাসার ছাত্র থাকাকালে ২০১২ সালে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।