সন্ত্রাসীরা গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার নাছরকান্দি মাদ্রাসায় ঢুকে এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে।সিংড়া থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটায় স্থানীয় কিছু সন্ত্রাসী মাদ্রাসার দরজা ও জানালা ভেঙে একটি আবাসিক কক্ষে ঢোকে। তারা ধারালো অস্ত্র দিয়ে ওই কক্ষে থাকা শিক্ষক (হাফেজ) মাহফুজুর রহমানকে (২৩) এলোপাতাড়ি কোপায়। এ সময় তাঁর চিৎকারে মাদ্রাসার শিক্ষার্থী ও আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।