মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় চলতি বছর পাসের হার গত বছরের তুলনায় কমেছে। কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।
গতকাল রোববার চলতি বছরের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এ পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৪ দশমিক ০৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৩৫ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ২৫ জন।
এ বছর এই বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৫৫৮ জন। এর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ৪৬১ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৮৪৯ জন। এর মধ্যে পাস করেছিল ৯৯ হাজার ৫৮১ জন।