মানববন্ধন

চিকিৎসকদের ‘অবহেলা’য় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত রায়ের মৃত্যুর ঘটনায় দোষী চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে গতকাল রোববার চারুকলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা জানান, ২ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অমিত সড়ক দুর্ঘটনায় আহত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের অবহেলায় অমিতের মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা িবভাগের শিক্ষক কনক কুমার ও আরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, ফজলুল করিম, সুভাষ চন্দ্র, এ এইচ এম তাহিমদুর রহমান, আবদুস সোবাহান প্রমুখ।