মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্কুলছাত্রী সাগরিকা হালদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। সাগরিকা এই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ জুলাই মো. পলাশ নামের এক সহপাঠী ওই ছাত্রীর বাড়িতে যায়। এ সময় বাড়িতে ছাত্রীর বাবা-মা ছিলেন না। এ সময় দুই সহপাঠীকে কথা বলতে দেখেন প্রতিবেশী আবদুর রাজ্জাক। এ ঘটনায় সাগরিকাকে জুতাপেটা করেন রাজ্জাক। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করে সাগরিকা।