সংক্ষেপ

মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, আদিবাসী সমন্বয় পরিষদ ও আদিবাসী উন্নয়ন সমবায় সমিতি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিভিন্ন এলাকার কয়েক শ আদিবাসী অংশ নেন। এ সময় বক্তব্য দেন কর্নেলিউস মর্মু, স্টেফান সরেন, প্রদীপ হেমব্রম, উত্তম কুমার বর্মণসহ অন্যরা। তাঁরা বলেন, ধর্ষণের ১০ দিন পার হলেও এখনো পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি; বরং একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে।