মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদৎ হোসেন ওরফে লিটনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে চরাঞ্চল সার্বিক কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়। প্রায় এক ঘণ্টার এই মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, লিটনের চাচা আখতারুজ্জামান, চরাঞ্চল সার্বিক কল্যাণ সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক, নাজমুল হুদা প্রমুখ।
 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ