ঠাকুরগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার সকালে জেলা শহরের চৌরাস্তায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তৃতা করেন ঠাকুরগাঁও বণিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম, সহসভাপতি মুরাদ হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জুয়েলারি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। গত ২২ মে রাতে শহরের নর্থ সার্কুলার সড়কের ‘খোয়াজা গিনি হাউস’ নামের একটি স্বর্ণের দোকানের মালিক ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। l ঠাকুরগাঁও প্রতিনিধি