সংক্ষেপ

মানববন্ধন

নাশকতার বিরুদ্ধে গতকাল বুধবার মানববন্ধন করেছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধনের আয়োজন করে। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপাচার্য মোহীত উল আলম, শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম প্রমুখ।