এ ক ন জ রে

মানববন্ধন

সরকারিভাবে নিবন্ধন করা কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘মালয়েশিয়া রেজিস্ট্রেশনকৃত কর্মীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি সঞ্চারকলিপি দেন তাঁরা। এতে বলা হয়, রেজিস্ট্রেশনের সাত মাস পরও মালয়েশিয়ায় যেতে না পেরে তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। l নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ