প্রায় ৫০ হাজার বিঘা জমির বোরো ধান রক্ষায় কালাডুমুর নদ খননের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দিতে এক মানববন্ধন হয়। স্থানীয় কিষান-কিষানিদের আয়োজনে কালাডুমুর নদের তীরে আদমপুর এলাকায় এ মানববন্ধন হয়। কৃষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন প্রভাষক মতিন সৈকত। এ সময় তিনি বলেন, নদটি ভরাট হয়ে যাওয়ায় সেচের অভাবে ফসল রক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|