মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ির ইতিহাস ও ঐতিহ্য সংক্ষরণের দাবিতে গতকাল সোমবার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে চৌগ্রাম স্কুলমাঠে মানববন্ধন করা হয়েছে। সকাল ১০টার দিকে ওই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মোল্লা মো. এমরান আলী, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিমা হক, সমাজকর্মী আলতাব হোসেন। বক্তারা বলেন, প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রাজবাড়িটি কালের বিবর্তনে এখন বিলুপ্তির পথে। তাঁরা রাজবাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান।