এ ক ন জ রে

মানববন্ধন

‘উচ্চশিক্ষার স্বপ্ন চোখে দারুণ বাংলাদেশ’—এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার মানববন্ধন করা হয়েছে। পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে শহীদ মিনারের সামনে এই মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।  পঞ্চগড় প্রতিনিধি