ফরিদপুরে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আধা ঘণ্টার এ কর্মসূচি পালন করেন। গত ৪ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ফল ঘোষণা করে।