সংক্ষেপ

মানববন্ধন

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে উন্নয়ন বাজেটে কৃষি খাতে ৪০ ভাগ বরাদ্দ, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করা হয়। শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, কৃষক নেতা রফিকুল ইসলাম, এমদাদুল হক, শ্রমিক নেতা খয়ের আলী প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি