মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।
পরিবেশবাদী বেসরকারি সংস্থা বারসিক আয়োজিত এ মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেন।
বেলা ১১টায় ঘিওর-দৌলতপুর সড়কে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।